আন্তর্জাতিক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে

 ফাইল ছবি
ফাইল ছবি

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার উদ্বেগের জেরে শুক্রবার আবারও দুই দিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দরপতন হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৬ টা ৫৮ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৬৮ সেন্ট অথবা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৯৫ দশমিক ৯১ ডলারে নেমেছে। এর আগে বৃহস্পতিবার ৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধিতে স্থির ছিল দাম। সূত্র: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ৮৯ দশমিক ৮১ ব্যারেলপ্রতি। সেখানে কমেছে ৬৯ সেন্ট অথবা শূন্য দশমিক ৮ শতাংশ। যদিও এর আগের পর্বে দাম ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির দিকে ছিল।

সপ্তাহজুড়ে উভয় বেঞ্চমার্ক তেলের ২ শতাংশ দরপতন হয়েছে।

পণ্য বিশ্লেষক সাতোরু ইয়োশিদা বলেছেন, সাপ্তাহিক দরপতন কাছাকাছি ছিল। দীর্ঘস্থায়ী মন্দার আশঙ্কা তেলের দামের উর্ধ্বগতিকে সীমিত করবে বলেও জানান তিনি।

মার্কিন অপরিশোধিত তেল রপ্তানি প্রতিদিন পাঁছ মিলিয়ন ব্যারেলে পৌঁছায় গত কয়েক সপ্তাহে, যা রেকর্ডের সর্বোচ্চ বলছে ইআইএ ডেটা। এছাড়া ডব্লিউটিআই ডিসকাউন্টে লেনদেন করছে বিদেশি ক্রেতাদের আগ্রহী করতে। রাশিয়ার বিকল্প খুঁজছে ইউরোপের ক্রেতারাও।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ