আন্তর্জাতিক

১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন পেলেন ইমরান খান

 সন্ত্রাসবাদ মামলায় জামিন পেয়েছেন ইমরান খান
সন্ত্রাসবাদ মামলায় জামিন পেয়েছেন ইমরান খান

পুলিশের দায়ের করা সন্ত্রাসবাদ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দেশটির একটি আদালত আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত ইমরান খানকে জামিন দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, বৃহস্পতিবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আদালতে হাজির হন সাবেক এই পাক প্রধানমন্ত্রী। পরে তার আইনজীবীরা আগাম-জামিনের আবেদন করায় আদালত তা মঞ্জুর করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আদালত ইমরানকে 'গ্রেপ্তারপূর্ব জামিন' দিয়েছেন। এর ফলে আগামী ১ সেপ্টেম্বরের আগপর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না। ১ সেপ্টেম্বর ইমরানকে ফের আদালতে হাজিরা দিতে হবে।

গত রোববার বিশাল এক জনসমাবেশে বর্তমান সরকারের কর্মকর্তাদের সমালোচনা করেন ইমরান। এরপরই সরকারি কর্মকর্তা ও একজন জজকে হুমকি দেওয়ার অভিযোগ এনে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস-দমন আইনে এফআইআর করা হয়।

পকিস্তান সরকারের দাবি, ভাষণে সংবিধানের ১৯ নং ধারা লঙ্ঘন করেছেন ইমরান।

অন্যদিকে পিটিআইয়ের অভিযোগ, শাহবাজ শরিফ একনায়কতন্ত্র চালাচ্ছেন পাকিস্তানে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। তার সম্ভাব্য গ্রেপ্তারের প্রতিবাদে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তুমুল এই উত্তেজনার মধ্যেই ইসালামাবাদের আদালত ইমরানকে ১ আগস্ট পর্যন্ত জামিন দিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ