আন্তর্জাতিক

নিলামে বিক্রি হলো প্রিন্সেস ডায়নার গাড়ি

 ফাইল ছবি
ফাইল ছবি

প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত কালো রঙের ফোর্ড এসকর্ট গাড়িটি এবার নিলামে বিক্রি হলো ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা ৭ কোটি ২৯ লাখ টাকা। শনিবার (২৭ আগস্ট) নিলামে তোলা হয় গাড়িটি। যুক্তরাজ্যের এক ধনকুবের সেটি কিনে নেন। দুদিন পরই ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী। তার আগেই ডায়ানার ব্যবহৃত গাড়িটি বিক্রি করা হলো। খবর এএফপি’র।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ২৫ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়না। তবে এর আগে ১৯৮৫ সালের আগস্ট থেকে প্রায় তিন বছর কালো রঙের ফোর্ড এসকর্ট আরএস টার্বো গাড়িটি ব্যবহার করেছেন প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা। গাড়িটি ডায়ানার খুবই প্রিয় ছিল।

জানা যায়, রাজপরিবার থেকে প্রাপ্ত রোলস-রয়েস এবং ডায়ামলার্স গাড়ি ব্যবহার না করে এই গাড়িটি ব্যবহার করতেন তিনি। প্রিন্সেসের পছন্দ অনুযায়ী ফোর্ড এই গাড়িটি তৈরি করে দিয়েছিল। শপিং, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে যেতে নীল স্ট্রাইপের এই গাড়িটিই ছিল ডায়ানার সফরসঙ্গী। গাড়িটির সঙ্গে চেলসি ও কেনসিংটনে ছবিও তুলেছেন ডায়ানা।

সি৪৬২এফএইচকে নম্বরে নিবন্ধিত গাড়িটি যুক্তরাজ্যের ওয়ার্কশায়ারের নিলামকারী প্রতিষ্ঠান সিলভারস্টোনের অকশনের মাধ্যমে বিক্রি হয়।

সংবাদমাধ্যম বলছে, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে ধনকুবেররা এসেছিলেন প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত এই ফোর্ড কিনতে। শেষে তা কিনেছেন ব্রিটেনেরই এক ব্যক্তি। তবে তার নাম প্রকাশ করেনি নিলামকারী সংস্থা। তিনি উত্তর ইংল্যান্ডের চেশায়ারের বাসিন্দা।

এর আগে ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার ব্যবহার করা আরও একটি গাড়ি নিলামে বিক্রি হয়। গাড়িটি ৫২ হাজার পাউন্ডে কিনে নেয় দক্ষিণ আমেরিকার একটি জাদুঘর। সিলভার রঙের গাড়িটি প্রিন্সেস ডায়ানাকে এনগেজমেন্ট উপহার হিসেবে দিয়েছিলেন প্রিন্স চার্লস।

১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা। দুর্ঘটনার সময় গাড়িতে ডায়ানার সঙ্গে ছিলেন তার প্রেমিক মিশরের দোদি আল-ফায়েদ।

মাত্র ৩৬ বছর বয়সে প্রিন্সেস ডায়ানা মারা যান। আগামী ৩১ আগস্ট ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ