জাতীয় শোক দিবস উপলক্ষে কাতালোনীয়া আওয়ামী লীগ মঙ্গলবার (৩০ আগস্ট) বার্সেলোনার স্থানীয় এক হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
কাতালোনীয়া আওয়ামী লীগের আহবায়ক নুরা জামাল খোকনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক কাজী আমির হোসেন আমুর সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ রিজভী আলম বিদেশে পলাতক বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত আত্মস্বীকৃত খুনীদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে নিয়ে ফাঁসি কার্যকর করার তাগিদ দেন।
দেশের অর্থনীতিকে সচল রাখতে বৈধ পন্থায় বেশী বেশী রেমিটেন্স পাঠাতে সকলের প্রতি আহবান জানান তিনি। এসময় আগামী নির্বাচনে স্পেন আওয়ামী লীগের নেতৃত্বে একটি শক্তিশালী টিম দেশে গিয়ে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যেে এখন থেকেই প্রস্তুতি গ্রহন করার কথাও বলেন।
এছাড়া বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বিজয়, কাতালোনীয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু তালেব আল মামুন লাবু, আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বাবু, রিপন আমিন রুবেল, রুবেল হোসেন ।
আলোচনাসভায় উপস্থিত ছিলেন সিহাব হোসেন, শামীম শিকদার, নাসির সর্দার, সোহরাব হোসেন, বৈলাল আহমেদ, মোস্তাক হোসেন, ফারুক মিয়া, আরিফ খান সহ আরও অনেক।
সমাপনী বক্তব্যে কাতালোনীয়া আওয়ামী লীগের আহবায়ক নুরা জামাল খোকন প্রধান অতিথি , বিশেষ অতিথি , কাতালোনীয়া আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের সব শহীদ এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আমির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ মোঃ আমির হোসেন। এরপর ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।