আন্তর্জাতিক

চীনে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, নিহত ৭

ভূমিকম্প
ভূমিকম্প

চীনে স্থানীয় সময় সোমবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে যে, সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে আবাসনের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু এলাকায় টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, সিচুয়ান প্রদেশের ক্যাংডিং শহর থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ওই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রদেশের রাজধানী চ্যাংডু এবং চোংকিংয়েও প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে।

চেংডুর এক বাসিন্দা বলেন, আমি প্রচণ্ড কম্পন অনুভব করেছি। আমার বেশ কয়েকজন প্রতিবেশীও জানিয়েছেন যে, তারাও ভূমিকম্পের সময় প্রচণ্ড কম্পন টের পেয়েছেন।

ভূমিকম্পের পর পরই পাঁচ শতাধিক উদ্ধারকর্মীকে মোতায়েন করা হয়েছে। কাছাকাছি বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর বেশ কয়েকবার পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে।

এদিকে সোমবার আফগানিস্তানেও ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে আটজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ