আন্তর্জাতিক

মহাত্মা গান্ধীর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজঘাটে ভারতবর্ষের স্বাধীনতা ও নাগরিক অধিকার আন্দোলনের অগ্রগণ্য নেতা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা।

পুষ্পস্তবক অর্পণের পর মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সেখানকার পরিদর্শন বইতে সই করেন তিনি।

ভারত সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর আগে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) নয়াদিল্লি আসেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ এবং দেশটিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান স্বাগত জানান।

করোনা মহামারির পর প্রথমবারের মতো ভারতে শেখ হাসিনার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ভারত ও বাংলাদেশের মধ্যে বহুমুখী সম্পর্ককে আরও দৃঢ় করবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ