আন্তর্জাতিক

ইউক্রেনে গণকবরের সন্ধান, ৪৪০ মরদেহ উদ্ধার

গণকবর
গণকবর

ইউক্রেনে আবারও গণকবরের সন্ধান মিলল। ইজিয়ামের একটি পাইন বন থেকে উদ্ধার হয়েছে ৪৪০ জনের মরদেহ। শহরটি এপ্রিলে দখল করে নিয়েছিল রাশিয়া। সেটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল তারা। খবর সিএনএন-এর।

এদিকে স্থানীয় সংবাদমাধ‌্যম জানিয়েছে, গণকবরে পাওয়া ৪৪০ জনের মরদেহর বেশিরভাগই বেসামরিক নাগরিকের। ওই জায়গা থেকে আরও মানুষের মরদেহ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্গন্ধে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

বিষয়টি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া একের পর এক জায়গায় এভাবেই যুদ্ধাপরাধ করেছে। বেসামরিক মানুষকে হত্যা করে কবর দিয়েছে। মারিউপল, বুচার পর ফের এমন গণকবর উদ্ধার হলো।

তার ভাষ্য, বিশ্বের সামনে এসব তথ্যগুলো তুলে ধরতে চাই। সবাই দেখুক, রাশিয়া কীভাবে যুদ্ধাপরাধ করেছে। এই হত‌্যাকাণ্ডের জন্য তাদের দোষী সাব্যস্ত করার সময় এসেছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ