চাকুরী

৯০ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ

চাকরি
চাকরি

সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা ই-মেইলের মাধ্যমে সিভি পাঠাতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (রিপোর্টিং অ্যান্ড কমিউনিকেশন)। পদসংখ্যা: অনির্ধারিত। আবেদন যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, সাংবাদিকতা, গণযোগাযোগ বা সমমান পর্যায়ের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

একাডেমিক পর্যায়ে কমপক্ষে একটি প্রথম শ্রেণি/ বিভাগ ও ২টি দ্বিতীয় শ্রেণি/ বিভাগ থাকতে হবে। কোনো বেসরকারি বা উন্নয়ন সংস্থায় ভূমি ও মানবাধিকার এবং গভর্নেন্স সেক্টরে কমপক্ষে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কমিউনিকেশন অ্যান্ড স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনিকস, রিপোর্টিং, ডকুমেন্টেশন, পাবলিকেশন এবং অডিও ভিজ্যুয়াল ম্যাটেরিয়াল প্রস্তুতের অভিজ্ঞতা থাকতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মনিটরিং ও ইভাল্যুশন টুলের কাজ জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজ করতে হবে। তবে নিয়মিত ফিল্ড ভিজিট করায় আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসে ৮০,০০০-৯০,০০০ টাকা। বছরে দুটি উৎসব বোনাসের সুযোগ আছে।

আবেদন যেভাবে : আগ্রহীদের পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ সিভি (পাঁচ পৃষ্ঠার বেশি নয়) সরাসরি, ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

ডাকযোগে সিভি পাঠাতে হবে দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাসা নম্বর-১/৩, ব্লক-এফ, লালমাটিয়া, ঢাকা-১২০৭- এই ঠিকানায়। ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ৪ আগস্ট ২০২২।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

আড়ংয়ে জনবল নিয়োগ

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি

ইস্টার্ন রিফাইনারিতে ৫০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

২২ জনকে নিয়োগ দেবে ভূমি মন্ত্রণালয়

মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ

নাসা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ