চাকুরী

প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

চাকরি
চাকরি

সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব পদে আবেদন করা যাবে

গ্রন্থাগারিক/ গ্রন্থাগারিক কাম কাস্টোডিয়ান, উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী/ হিসাব সহকারী কাম ক্যাশিয়ার/ ক্যাশিয়ার, নকশা অংকনকারী, সহকারী মডেলার, আলোকচিত্রকার, ইলেকট্রিশিয়ান, সংরক্ষণ ফোরম্যান পদে লোকবল নেবে।

এছাড়াও ড্রাইভার, রেফারেন্স সহকারী, আলোকচিত্র মুদ্রাকর, বুকিং সহকারী, ক্যাশ সরকার, ডেসপাস রাইডার, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, লাইব্রেরি এ্যাটেনডেন্ট, মিউজিয়াম অ্যাটেনডেন্ট, অফিস সহায়ক, কুক/বাবুর্চি, সাইট এ্যাটেনডেন্ট ও পরিচ্ছন্নতাকর্মী পদে লোকবল নেওয়া হবে।

উল্লেখিত পদগুলোতে মোট ৪৬ জন লোকবল নিয়োগ দেওয়া হবে। সরকারি গ্রেড অনুসারে ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদনের জন্য যোগ্যতা নির্ধারিত হয়েছে আলাদা আলাদা।

পদ অনুসারে এইচএসসি থেকে স্নাতক পাস পর্যন্ত আবেদন করা যাবে। অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতার বিষয়টি বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন http://doa.teletalk.com.bd/applicant/index.php এখানে।

আবেদনের সময়সীমা : ২৮ জুলাই সকাল ১০ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ১২ আগস্ট রাত ১২ টা পর্যন্ত।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

আড়ংয়ে জনবল নিয়োগ

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি

ইস্টার্ন রিফাইনারিতে ৫০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

২২ জনকে নিয়োগ দেবে ভূমি মন্ত্রণালয়

মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ

নাসা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ