চাকুরী

ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে না কোন অভিজ্ঞতা

চাকরি
চাকরি

সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কম্প্লাইয়েন্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কম্প্লায়েন্স অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : স্নাতক পাস। তবে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বিশ্লেষণ করার সক্ষমতা ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। তবে পদটিতে আবেদন করার জন্য কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা থাকা যাবে না।

রিপোর্ট তৈরিতে দক্ষ ও ডাটাবেজ ব্যবহারে পারদর্শী হতে হবে। এছাড়াও ব্যাংকিং প্রডাক্ট, প্রসেস অ্যান্ড রেগুলেশন, ক্রেডিট, রিস্ক ম্যানেজমেন্ট, এফএক্স অ্যান্ড ট্রেড ট্রান্সজেকশন সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে।

প্রফেশনাল কোর্স সম্পন্ন হলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বিশেষ করে সিআইএ, সিএফই, সিএএমএস, সিআরএমএ বিষয়ে কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।

চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন আলোচনা সাপেক্ষ। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ২১ আগস্ট, ২০২২

আবেদন যেভাবে : আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

আড়ংয়ে জনবল নিয়োগ

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি

ইস্টার্ন রিফাইনারিতে ৫০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

২২ জনকে নিয়োগ দেবে ভূমি মন্ত্রণালয়

মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ

নাসা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ