জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের টেলিভিশন চ্যানেল আরটিভি। অনলাইন ইনচার্জ ও সাব-এডিটর পদে জনবল নেবে টেলিভিশনটির অনলাইন বিভাগ। আগ্রহী প্রার্থীরা সরাসরি বা অনলাইনে আগামী ১৪ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: আরটিভি
বিভাগ: আরটিভি অনলাইন
পদের নাম:
১. অনলাইন ইনচার্জ (১ জন)
২. সাব-এডিটর (৫ জন)
আবেদনের যোগ্যতা :
যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর।
অনলাইন ইনচার্জ পদের জন্য প্রতিষ্ঠিত গণমাধ্যমে সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা ও অনলাইন পোর্টালে ইনচার্জ পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।
সাব-এডিটর পদের জন্য প্রতিষ্ঠিত অনলাইন পোর্টালে দুই বছর কাজের অভিজ্ঞতা।
অনলাইন সাংবাদিকতা, সংবাদ লেখা, সম্পাদনা ও অন্যান্য কাজে সৃজনশীল হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা সরাসরি অফিস বরাবর বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অফিস: বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাজার, ঢাকা-১২১৫।
বেতন: আলোচনাসাপেক্ষে।
ই-মেইল: [email protected]
আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট, ২০২২