জাতীয়

অতীতের চেয়ে এবারের নির্বাচন অবাধ-নিরপেক্ষ-সুষ্ঠু হয়েছে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

অতীতের যে কোনো স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়েছে বলেই অনেক জায়গায় বিএনপি প্রার্থী জিতেছে বলেও জানান তিনি। মঙ্গলবার উপজেলা নির্বাচন নিয়ে দলের পর্যবেক্ষণ তুলে ধরতে ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

হীন রাজনৈতিক উদ্দেশ্যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির শিষ্টাচার বহির্ভূত মিথ্যাচার সফল হয়নি বলে এ সময় মন্তব্য করে এ আওয়ামী লীগ নেতা।

লিখিত বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে আর তাই নির্বাচনে কোনো প্রভাব খাটায়নি সরকার।

তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ করছি, কোনো প্রশাসনের কোনো লোককে আমরা বরজোড় এ কথাটিই বলেছি যে সরকারের র্দুনাম হয় এমন কোনো কাজ যেনো তারা না করে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আমার মনে হয় ২০০৯ সালে যেসব উপজেলা নির্বাচন হয়েছে তা আরো ভালো ছিলো এটা সত্য।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবার উপজেলা নির্বাচন অতীতের থেকে অনেক বেশি অবাধ, নিরপেক্ষ হয়েছে।

তিনি বলেন, ‘শুরুটা ভালো হয়েছে, শেষটাও মোটামোটি ভালো। জনগণের ভোটাধিকার নিশ্চিত করায় বহু জায়গায় বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছে। দূর্ভাগ্যজনক হলেও সত্য প্রতিদান তারা পালা করে ধারাবাহিক সংবাদ সম্মেলন করেছে, জবরদস্তি কারচুপির অভিযোগ করেছে, তাদের যদি জিজ্ঞেস করি কারচুপি যদি হয়ে থাকে ১৬৪টি উপজেলায় কি করে তারা এককভাবে জয়লাভ করেছে?’

সংবাদ সম্মেলনে জানানো হয় যে, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার বিষয়টি আওয়ামী লীগ ভাবছে বলে জানিয়েছেন নেতারা। এ সময় অপপ্রচার আর অপরাজনীতির সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানানো হয় বিএনপির প্রতি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ