জাতীয়

এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও কমবে বাংলাদেশের প্রবৃদ্ধি

এডিবি
এডিবি

চলতি অর্থবছরে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও, কমবে বাংলাদেশের প্রবৃদ্ধি। এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি আগের বছরের ৬% থেকে কমে এ বছর দাঁড়াবে ৫.৬ %। আর এশিয়ার প্রবৃদ্ধি ৬.১% থেকে বেড়ে ৬.২% হবে। মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সন্মেলনে এ তথ্য প্রকাশ করে উন্নয়ন সহযোগী এ সংস্থাটি।

চলতি অর্থবছরের প্রথমার্ধের প্রায় পুরোটা সময়জুড়েই দেশে ছিল রাজনৈতিক অস্থিরতা। এতে উৎপাদন, আমদানি-রপ্তানি ও পণ্য সরবরাহ ব্যবস্থায় অনকেটা বিপর্যয় দেখা দেয়। যে কারণে শিল্পখাতের প্রবৃদ্ধি আগের অর্থবছরের ৯% থেকে কমে এবার ৮% নেমে আসতে পারে বলে অনুমান করছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

সেবা খাতের প্রবৃদ্ধিও ৫.৪% নেমে আসবে বলে আশঙ্কা তাদের। পাশাপাশি রেমিট্যান্সের নিম্নগতি, বিনিয়োগে স্থবিরতা ও অবকাঠামোগত সঙ্কটের কারণে দেশে এবার জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা দূরে থাক বরং ৬% কোঠায়ও পৌঁছাতে পারবে না বলে মনে করছে এডিবি।

এডিবির তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৮ মাসে বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান কমেছে ১৩.১%। রাজস্ব আহরণও লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম হয়েছে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি ও রপ্তানির প্রবৃদ্ধি বাড়াতে পারলে ২০১৫ সালে জিডিপির প্রবৃদ্ধি ৬.২% হবে বলে মনে করছে এডিবি।

জ্বালানি ও বিদ্যুতের মূল্য বাড়ার কারণে চলতি বছরে সার্বিক মূল্যস্ফীতির সাড়ে ৭% অনুমান করেছে এডিবি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ