সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া আপাতত বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, সিএনজি অটোরিক্সা মেরামতের ওয়ার্কশপ তৈরি ও যাত্রী হয়রানি বন্ধ করতে আলাদা একটি কমিটি গঠন করা হবে।
নতুন ট্যাক্সিক্যাবের ভাড়া বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি আরো বলেন, নতুন রাস্তা মেরামতের আগে নতুন টোল আদায় করা হবে না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: