কর্মস্থলে না থাকলে সরকারি চিকিৎসক ও শিক্ষকদের বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা চাকরি নিয়ে কর্মস্থলে থাকেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাকরি পেয়ে কর্মস্থলে না থাকলে তাদের বাদ দিয়ে নতুন করে ওই পদে নিয়োগ দেয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রস্তাবও নাকচ করে দেন প্রধানমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: