উপজেলা নির্বাচন নিয়ে সমালোচনা করলেও বিএনপি ভবিষ্যতেও এ কমিশনের অধীনেই নির্বাচনে অংশ নেবে বলে জনিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বুধবার রাজধানীর ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে উপজেলা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে বিএনপি।
উপজেলা নির্বাচন বাতিল প্রসঙ্গে বিএনপির দাবিকে হাস্যকর—এ কথা উল্লেখ করে তিনি বলেন, সবাই দেখেছে নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু হয়েছে। রাজনীতির মাঠ উত্তপ্ত করতে বিএনপি ভুল পথে চলছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: