জাতীয়

সারাদেশে এইচএসসি-সমমানের পরীক্ষা শুরু

এইচএসসি-সমমানের পরীক্ষা
এইচএসসি-সমমানের পরীক্ষা

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় দেড় লাখ বেশি। এবার পরীক্ষা কেন্দ্রগুলো নকল ও রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রশ্নপত্র ফাঁসের যে গুজব উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি। বৃহস্পতিবার রাজাধানীর একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষা অনুষ্টিত হবে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় একজনকে প্রশ্নসহ গ্রেপ্তার করার হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেছি। সেই পটোকপি আমরা নিয়ে এসেছি। আমাদের হাতে রয়েছে এটা আপনারা দেখতে পারেন। এ প্রশ্নপত্রটি মিলিয়ে দেখেন, এর সঙ্গে কোনোই সম্পৃক্ততা নেই।’ 

পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সে জন্য কোনো রাজনৈতিক কর্মসূচি না দেয়ারও আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘রাজনীতিবীদরা এমন কোনো কাজ করবেন না ও এমন কোনো কর্মসূচি দিবেন না যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হবে, ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত।’

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশিত হবে জানান নুরুল ইসলাম নাহিদ।

এবারের পরীক্ষায় মোট ৮ হাজার একশ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এইচএসসিতে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৯ লাখ ২৪ হাজার ১৭১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৫৫৭ জন। কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৪ হাজার ৬৬৯ জন। ডিআইবিএসে ৪ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী অংশ নিবে। যা গত বছরের তুলনায় ১ লাখ ২৮ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী বেশি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ