পহেলা বৈশাখ নির্বিঘ্নে পালনে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও পহেলা বৈশাখে রাজধানীসহ সারাদেশে মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করতে পারে সেজন্য নিরাপত্তা বলয় তৈরি করা হবে।
এছাড়া, রাজধানীতে এ দিন সকাল থেকে কিছু কিছু রাস্তা বন্ধ এবং বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: