বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে ২০১৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছেন ভারতের বিদ্যুৎ সচিব পিকেসিনহা। আর ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নতুন করে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির ৭ম সভা শেষে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
আলোচিত বিষয়বস্ত সাংবাদিকদের সামনে তুলে ধরে বাংলাদেশের বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম বলেন, ‘আমরা ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির ব্যাপরের সম্মত হয়েছি। আমরা একটি টেকনিকাল কটিম করে দিয়েছি তারা ৩ মাসের মধ্যে একটি ওর্য়াকপ্লেন সাবমিট করবে। আমরা সেই অনুযায়ী কাজ করবো, যতো দ্রুত করা যায়।’
এ সময় রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ও এ বিদ্যুৎ কেন্দ্র থেকে দুই দেশেরই সুবিধা পাওয়ার বিষয়গুলো তুলে ধরেন ভারতের বিদ্যুৎ সচিব।
তিনি বলেন, ‘যেভাবে কাজ চলছে আমরা আশা করতে পারি ২০১৮ সালে ডিসেম্বর মাসের আগেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সম্ভব হবে। এ বিদ্যুৎ কেন্দ্রে আমাদের বিনিয়োগ থাকলেও উৎপাদিত পুরো বিদ্যুৎ বাংলাদেশ পাবে। আর ভারত শুধু লভ্যাংশের অংশটুকু পাবে।’
এছাড়া, ভারত-বাংলাদেশ-নেপাল ও ভুটানের মধ্যে আন্তঃসংযোগ লাইন স্থাপনের মাধ্যমে ৬০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।