জাতীয়

দ্রুত বিচার আইনের মেয়াদ বিএনপিকে দমনের জন্যই বাড়ানো হয়েছে

নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান

ক্ষমতা পাকাপোক্ত করতে এবং বিএনপিকে দমনের জন্যই দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে জাসাস কুমিল্লা উত্তর শাখা আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম আশঙ্কা প্রকাশ করেন, এ আইনের মাধ্যমে মিথ্যা মামলায় বিএনপি নেতাদের দুই বছরের বেশি কারাদণ্ড দেয়া হবে, যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারে।

তিনি বলেন, ‘বিএনপি ও অন্যান্য দলের যে নেতাকর্মী রয়েছেন তাদের দ্রুত বিচার করে সবাইকে জেলে পাঠানো হবে। আর দুই বছরের বেশি জেল হলে নির্বাচনে অংশগ্রহণ কারা যাবে না, এটা হল আইন। একটি হল, হয় আপনার বিএনপি এবং অন্যান্য বিরোধীদলগুলোকে নির্বাচনের বাইরে রাখা হবে। আর যদি কোনে কারণের নির্বাচনে অংশগ্রহণে করার যদি কোনো পরিস্থিতিও হয়ে তাহলে যাতে কোনো যোগ্য প্রার্থী না থাকে বা জয়ী হবার মতো কোনো প্রার্থী না থাকে তার ব্যবস্থা করা হয়ে যাবে।’

বিএনপিরে এ নেতা আরো বলেন, দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই এবং তারা সব ধরনের নির্বাচনী প্রক্রিয়া ভেঙে নিজেদের মতো করে নির্বাচন দিচ্ছে। কোনো সুবিধা আদায় ছাড়াই বাংলাদেশের ভেতর থেকে ভারতকে বিদ্যুৎ লাইন দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ