জাতীয়

আন্দোলন করা রাজনৈতিক রীতিতে পরিণত হয়েছে: অর্থমন্ত্রী

আবুল মাল আব্দুল মুহিত
আবুল মাল আব্দুল মুহিত

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ থাকলেও আন্দোলন করাটাই রাজনৈতিক রীতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সিলেট নগরীর তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অত্যান্ত দুর্ভাগ্যের বিষয় যেগুলো আলোচনা করে সমাধান করা যায় আমরা সেখানে আন্দোলন করি। এই যে একটি চরিত্র হয়েছে যে কিছু করলেই আন্দোলন করতে হবে, এর সঙ্গে সহিংসতা যোগ করতে হবে। এ ব্যাপারে সরকারে দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। সরকার যেনো নিয়ন্ত্রণ করতে পারে সেটাই হবে আমার আশা। আর এর জন্য আমরা সচেষ্ট থাকবো।’

উপজেলা নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সহিংসতা ঠেকানোর প্রধান দায়িত্ব সরকারের। এ বিষয়ে সরকার সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ