শাহবাগের প্রজন্ম চত্বরে একই সময়ে গণজাগরণ মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পাল্টাপাল্টি সমাবেশের চেষ্টা করলে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
পুলিশে লাঠিপেটায় গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তারসহ ২ জন আহত হন।
এ সময় গণজাগরণ মঞ্চের ৫ কর্মীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। পরে আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
সমাবেশের অনুমতি না থাকায় দুটি সংগঠনের নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়া হয় বলে জানায় পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: