জাতীয়

পুলিশের একার পক্ষে মাদকের নিয়ন্ত্রণ সম্ভব নয়

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম

পুলিশের একার পক্ষে রাজধানীতে মাদকের বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব নয়— উল্লেখ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য সংস্থার সমন্বিত উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মনিরুল ইসলাম।

শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে গত দুই মাসে মাদক বিরোধী অভিযান সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকায় অব্যাহত অভিযানের ফলে মাদকের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। গত দুই মাসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ৬৩১ টি মামলায় মোট ৬৪১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদক বিষয়ে যে অবস্থান সেটি হলো জিরো টলারেন্স। কারণ আমরা মনে করা মাদক হলো মাদার ক্রাইম। বিভিন্ন সময় আমরা প্রচুর সংখ্যক আমাদের যে ৪৯টি থানা রয়েছে, তারপর ডিবি এ কার্যক্রম চালায়, তো সবাই মিলে বিভিন্ন সময় প্রচুর পরিমানে মাদক দ্রব্য উদ্ধার করি।’

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ