জাতীয়

বিশিষ্টজনদের অভিযোগ

লাগামহীন কর ফাঁকিতে বড় কোম্পানিগুলো

বিশিষ্টজনেরা
বিশিষ্টজনেরা

দেশি-বিদেশি বড় কোম্পানিগুলো লাগামহীনভাবে কর ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

‘কর ব্যবস্থায় ন্যায্যতার বিকল্প নেই, জনগণের ভাগ্য উন্নয়নে কর সুশাসন চাই’ শীর্ষক এ সেমিনারে বিশিষ্টজনেরা জাতীয় রাজস্ব বোর্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন, কর আদায়ের পদ্ধতি বৈষম্যমূলক।
এম হাফিজ বলেন, ‘যার যত ক্ষমতা বাড়বে তার ততো বেশি ট্যাক্স দিতে হবে। সুযোগ-সুবিধা অনেক ক্ষেত্রেই নাই সেজন্য জোরালো আন্দোলন হওয়া দরকার।’

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্ঝামান বলেন, ‘আমাদের করকাঠামো এবং কর ব্যবস্থাপনা বৈষম্যমূলক। করের বোঝা সাধারণ মানুষের ওপর কিন্তু বেশি।’

সাবেক এ উপদেষ্টা বলেন, এক্ষেত্রে ব্যবস্থা না নিয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছে সরকার। আর প্রতিবছরই অসাংবিধানিকভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ায় সাধারণ মানুষ কর দিলেও, প্রত্যক্ষ-পরোক্ষভাবে বৈষম্যের শিকার হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, দেশের সাধারণ মানুষের দেয়া করের অর্থ সরকার কোন কোন খাতে ব্যয় করছে তা জানার অধিকার জনগণের রয়েছে।

এ সময় বক্তারা আরো বলেন, দেশি-বিদেশি বড় কোম্পানিগুলো প্রতিবছরই ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে। যা দেশের জন্য উন্নয়নের পথে বড় অন্তরায়।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বলেন, ‘অসচ্ছ প্রক্রিয়ায় করা হয় এবং আমি যে ট্যাক্স দেই আমার যে সরাসরি সুবিধা চাওয়ার অধিকার আছে তা স্বীকারও করে না।’

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ