ফিটনেস ছাড়পত্রবিহীন যানবাহন, অবৈধভাবে রাস্তা দখল ও যানজট নিরসনে আগামী মাস থেকে সমন্বিত অভিযান শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার যাত্রাবাড়ি-কাঁচপুর সড়ক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নিত করার কাজ এগুচ্ছে।
এ সময় পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, এবার বাজেটে যোগাযোগ খাতকে অগ্রাধীকার দেয়া হবে।
আর পদ্মা সেতুর নির্মাণ কাজ এ বছরই শুরু করা হবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: