জাতীয়

চকোরিয়া থেকে ২৮ কেজি স্বর্ণ উদ্ধার

স্বর্ণ উদ্ধার
স্বর্ণ উদ্ধার
কক্সবাজারের চকোরিয়ায় একটি বাড়িতে সোমবার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ২৮ কেজি বন্ধকি স্বর্ণালঙ্কার এবং ১১ লাখ ৪৯ হাজার ৯৫২ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন, নন্দরাম ধর ও তার দুই ছেলে পলাশ ধর এবং সুমন ধর। বিজিবি কর্তৃপক্ষ দেশ টিভি জানিয়েছে, কক্সবাজারের ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্ণেল খন্দকার সাইফুল ইসলামের নের্তৃত্বে রোববার দিবাগত রাত ১২টার দিকে বায়তুল শরফ সড়কের মহাজন নন্দরাম ধর বাড়িতে পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বস্তা ভর্তি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়। এদিকে, এ ঘটনাটি হয়রানিমূলক দাবি করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে কক্সবাজার জুয়েলারি মালিক সমিতি। এ ব্যাপারে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান জুয়েলারি মালিক সমিতি। উদ্ধার হওয়া স্বর্ণ চকোরিয়া থানা হেফাজতে রয়েছে এবং পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ