উদ্বৃত্ত গণকর্মচারী আত্মীকরণ আইন-২০১৪ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো আইনটি বাংলায় করা হয়েছে। আইনের ভেতরে কোনো পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় এ আইনটি প্রয়োগ করতে পারবে। একবার পদায়ন হলে গণকর্মচারীরা অন্য কোথাও নিয়োগ হতে পারবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: