পার্বত্য শান্তিচুক্তির পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবানে বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচি উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, উষ্ণমণ্ডলীয় দেশ হিসেবে বাংলাদেশে নানা ধরণের বাহকবাহিত রোগের ফলে রোগ সংক্রামন হয়, মৃত্যুও ঘটে। এ সব রোগ সনাক্ত করতে ও জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার।
এবারের বিশ্বস্বাস্থ্য দিবসের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে- ‘মশা-মাছি দূরে রাখি, রোগবালাই মুক্ত থাকি’।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: