বেতনের সঙ্গে আর্থিক সুবিধা না বাড়িয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অন্যান্য সুবিধা বাড়ানোর সুপারিশ করেছে পে অ্যান্ড সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. ফরাসউদ্দিন। মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ে পে কমিশনের তৃতীয় আনুষ্ঠানিক সভায় তিনি এ কথা বলেন।
সভা শেষে ফরাসউদ্দিন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত পে অ্যান্ড সার্ভিস কমিশনের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। তবে এ বিষয়ে বাজেটের আগে কমিশনের পক্ষ থেকে কোনো রিপোর্ট দেয়া সম্ভব নয়।
এছাড়া, বাজেটের পর প্রতিবেদন সাপেক্ষে ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে বলেও আশা প্রকাশ করেন পে কমিশনের চেয়ারম্যান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: