জাতীয়

রাজউকের নতুন চেয়ারম্যান জয়নাল আবেদীন

রাজউক
রাজউক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসাবে একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জি এম জয়নাল আবেদীন ভূইয়া। মঙ্গলবার অতিরিক্ত সচিব অবসর-উত্তর ছুটি (পিআরএল) বাতিল করে তাকে রাজউক চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।

রাজউকের বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদার স্থলাভিষিক্ত হবেন তিনি।

আগামী ২১ এপ্রিল থেকে অথবা যোগদানের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।

২০০৯ সালের ৩০ মার্চ অতিরিক্ত সচিবের পদমর্যাদায় দুই বছরের জন্য রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান নুরুল হুদা। মেয়াদ পূর্ণ হওয়ার পর কয়েক দফা তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

গত ২৩ মার্চ নুরুল হুদার চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

এদিকে, মন্ত্রণালয়ের আলাদা আদেশে এম শেফাক আহমেদকে অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ৩ বছরের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ