জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রখ্যাত সাংবাদিক এবিএম মুসা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাত থেকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে প্রবীণ এ সাংবাদিককে।
অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা।
পরিবারের সদস্যরা বলেন, বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে দুই সপ্তাহ আগে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সোমবার রাত আড়াইটা থেকে অবস্থা খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
জাতির বিভিন্ন সঙ্কটকালীন সময়ে এ সাংবাদিকের ভূমিকার কথা স্মরণ করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এক সময়ের সহযোদ্ধা কামাল লোহানী।
১৯৩১ সালে জন্ম নেয়া এবিএম মুসা একাধারে ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজার্ভারের বার্তা সম্পাদক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদক এর দায়িত্ব পালন করেন।