জাতীয়

চলে গেলেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা

এবিএম মূসা
এবিএম মূসা

প্রবীণ খ্যাতিমান সাংবাদিক এবিএম মূসা বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লাইফ সাপোর্ট রাখা হয়। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন প্রবীণ এ সাংবাদিক।

১৯৩১ সালে জন্ম নেয়া এ সাংবাদিক একাধারে ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজার্ভারের বার্তা সম্পাদক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।

প্রখ্যাত এ সাংবাদিকের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংস্কৃতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন গভীর শোক প্রকাশ করেছেন।

এবিএম মূসা ছিলেন একাধারে একজন সাংবাদিক ও কলামিস্ট। মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গন থেকে সংবাদ পাঠানোসহ জাতির বিভিন্ন সংকটকালীন সময়ে সাহসী ভূমিকা পালন করেন তিনি। এ সাংবাদিক কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন দেশি-বিদেশি নানা সম্মাননা।

বুধবার বাদ মাগরিব রাজধানীর মোহাম্মদপুরে এবং আগামীকাল সংসদ ভবন ও প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এবিএম মূসা:

জন্মগ্রহণ করেন ১৯৩১ সালে ফেনী জেলার ধর্মপুর গ্রামে নানার বাড়িতে। দীর্ঘ ৬৪ বছর সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তিনি।

১৯৫০ সালে দৈনিক ইনসাফ দিয়ে তার সাংবাদিকতার পথ চলা। ওই বছরই তিনি ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভারে যোগ দিয়ে রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় অবজারভার বন্ধ হয়ে গেলে তিনি দৈনিক সংবাদে যোগ দেন। ১৯৫৪ সালে আবার ফিরে আসেন অবজারভারে। মুক্তিযুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমসসহ বিভিন্ন পত্রিকার সংবাদদাতা হিসেবে রণাঙ্গন থেকে সংবাদ পাঠাতেন।

এবিএম মূসা বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদক এবং দৈনিক যুগান্তরের সম্পাদকের দায়িত্ব পালন করেন।

জাতীয় প্রেসক্লাবে চারবার সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা ও পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। একুশে পদকসহ দেশি-বিদেশি নানা পুরষ্কারে ভূষিত হন তিনি।

অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন প্রবীণ এ সাংবাদিক। পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে দুই সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মঙ্গলবার রাত আড়াইটা থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ