জাতীয়

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান

হাছান
হাছান

বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। সম্প্রতি বাংলাদেশের ইতিহাস নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডি কার্যালয়ে আয়োজতি সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে হাছান বলেন, দশম সংসদ নির্বাচনে অংশ না নেয়ার হতাশা থেকেই বিএনপি নেতারা ইতিহাস বিকৃত করছে।

তিনি বলেন, ‘জনাব তারেক রহমান তিনি একজন ফেরারি আসামি হিসেবে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি ক্রমাগতভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইতিহাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আরেক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার (আইএসআই) নির্দেশে তারেক জিয়া বঙ্গবন্ধুকে নিয়ে নানা মিথ্যাচার করছে।

বিএনপি নেতারা দেশের ইতিহাস বিকৃতির রাজনীতি করছে—এ কথা উল্লেখ করে কামরুল বলেন, ‘এ কুলাঙ্গার সন্তান তারেক রহমান যে কথাটা বারবার বলছে এবং গতকালও যে সমস্ত কথা বার্তা বলেছে—এ সমস্ত কথা তাকে দিয়ে কেউ বলাচ্ছে। তাকে দিয়ে এসব কথা বলানো হচ্ছে মুক্তিযুদ্ধকে বিতর্কৃত করার জন্যই।’

এদিকে, তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। পরে মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ