প্রবীণ সাংবাদিক এবিএম মূসার তার গ্রামের বাড়ি ফেনীতে তৃতীয় জানাজা শেষে দাফন করার কথা রয়েছে। ফেনীতে তার মায়ের কবরের পাশে প্রবীণ এ সাংবাদিককে সমাহিত করা হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নিয়ে আসা হয়। সেথানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে এবিএম মূসার দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক নেতাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মরদেহে শ্রদ্ধা জানান।
১৯৯৯ সালে একুশে পদকে ভূষিত এ প্রবীণ সাংবাদিক বার্ধক্যজনিত রোগে বুধবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: