জাতীয়

ওয়াই-ফাই সুবিধা চালু হলো বিআরটিসি বাসে

বিআরটিসি
বিআরটিসি

ইন্টারনেট সুবিধা নিয়ে ঢাকার রাস্তায় নামছে বিআরটিসি বাস। বৃহস্পতিবার থেকে ওয়াই-ফাই সুবিধা সংবলিত বিআরটিসির ১০টি বাস রাজধানীতে চলাচল করবে। বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফার্মগেট মোড়ে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করবেন।

একটি বাসে কমপক্ষে ৪০ জন যাত্রী স্মার্ট ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে বাসগুলো চলাচল করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক খবরে বলা হয়েছে, ভেহিক্যাল ট্র্যাকিং প্রযুক্তি নিয়ন্ত্রিত নতুন ধরনের বাসের নাম দেয়া হয়েছে ‘ডিজিটাল বাস’। বাসটি কখন কোথায় অবস্থান করছে, যাত্রীরা তা ঘরে বসেই জানতে পারবেন।

খবরে আরো বলা হয়, প্রথম দফায় ওয়াই-ফাই সুবিধা-সংবলিত ১০টি বাস নামানো হলেও পর্যায়ক্রমে বিআরটিসির আরও বাসে এই প্রযুক্তি বসানো হবে। প্রতিটি বাসে সরকারি মোবাইল অপারেটর টেলিটকের ৪টি থ্রিজি ওয়াই-ফাই রাউটার থাকবে।

খবরে আরও বলা হয়, বিআরটিসির ডিজিটাল বাস ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে চললেও যাত্রীদের ইন্টারনেট ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। বর্তমানে মুঠোফোন ব্যবহারকারিদের মধ্যে প্রায় ১০ শতাংশ স্মার্ট ডিভাইস ব্যবহার করেন। বিষয়টি মাথায় রেখেই বাসে ওয়াই-ফাই যুক্ত করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ