রাজধানীর তেজতুরী বাজারে পোশাক কারখনার সরঞ্জাম ও বৈদ্যুতিক সামগ্রীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ২ জন দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৩ জনে।
এর আগে রাতে ভ্যানচালক আবদুল লতিফ নামের একজন মারা যান। এ ঘটনায় পথচারিসহ ১১ জন অগ্নিদগ্ধ হয়, যার মধ্যে ৬ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাদের শরীরের ৯০ ভাগই পুড়ে যায়।
বৃহস্পতিবার বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দোকানটিতে আগুন লাগে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: