গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব থেকে ইমরান এইচ সরকারকে সাময়িক অব্যহতি দেয়ার ঘোষণা দিয়েছে মঞ্চের একাংশ। শনিবার প্রজন্ম চত্ত্বরে আয়োজিত সংবাদ সম্মলনে তারা এ কথা বলেন।
নিজেদের সংগঠনের মূল নেতৃত্ব দাবি করে তারা বলেন, ইমরানকে তারা মুখপাত্র বানিয়ে ছিলেন আবার সংগঠনের স্বার্থে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
এদিকে, আলাদা সংবাদ সম্মেলনে ইমরান এইচ সরকার বলেন, জামাত-শিবিরের এজেন্ডা বাস্তবায়নে তৎপর মহাজোটের ছাত্র সংগঠনগুলো। কোনো অপচেষ্টাই গণজাগরণ মঞ্চকে লক্ষ্যভ্রষ্ট করতে পারবে না।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: