জাতীয়

‘বিল্ডিং কোড’ অনুসরণ না করে গার্মেন্টসের অনুমোদন নয়: শ্রম সচিব

মিকাইল শিপার
মিকাইল শিপার

‘বিল্ডিং কোড’ অনুসরণ না করে গার্মেন্টস কারখানা স্থাপনের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন শ্রম সচিব মিকাইল শিপার। আর আইন অনুযায়ী যেন শ্রমিকদের বেতন-ভাতা ও ক্ষতিপূরণ দেয়া হয় তা নিশ্চিত করবে সরকার বলেও জানান তিনি। শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মিকাইল বলেন, ‘অবশ্যই আমরা দেখবো শ্রমিক যাতে যথাযথ ক্ষতিপূরণ পায়। আইন মোতাবেক শ্রমিকদের যথাযথভাবে বেতন ভাতা দেয়া হয়। কিন্তু তাই বলে শ্রমিকের কথা বলে বিল্ডিং চালু করা, এটাতে আমি রাজি হবো না। এতে যদি পাঁচ বিল্ডিং যদি বন্ধ হয় বা ৫০টি বিল্ডিং বন্ধ করতে হয় তাহলে এটা আমরা করবো।’

পোশাক শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো দক্ষ ও কার্যকর করা প্রয়োজন বলে মত দেন মানবাধিকারকর্মী হামিদা হোসেন।

এ সময় সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার দাবি জানান তৈরি পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে ন্যায়বিচার প্রতিষ্ঠার।

এছাড়া, রানাপ্লাজা ও তাজরীন ফ্যাশনসে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। মানববন্ধন থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ