জাতীয়

দেশ ও জাতিকে রক্ষার আহ্বান এরশাদের

এরশাদ
এরশাদ

নতুন বছরে বিপন্ন দেশ ও জাতিকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। রোববার বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীর প্রতি দেয়া বাণীতে তিনি এ কথা বলেন।

বিগত ১৪২০ সালের তিক্ত অভিজ্ঞতাকে মুছে ফেলে আগামী বছরের সময়টুকুকে স্মরণীয় করে রাখতে চায় বিপন্ন দেশ ও জাতিকে রক্ষা করার মধ্য দিয়ে— এমন মন্তব্য করে এরশাদ বলেন, নতুন বছরে জীবনের পুঞ্জীভূত সমস্যার সমাধানে অগ্রগতি হবে।

তিনি আরো বলেন, সন্ত্রাসমুক্ত সমাজ, হিংসা হানাহানির অবসান এবং অর্থনৈতিক মুক্তি ও সুখী-সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে যেকোনো ত্যাগ স্বীকারের অঙ্গীকার গ্রহণ করতে হবে নতুন বছরের শুরুতেই।’

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য হলো সীমাহীন সমস্যার মধ্যেও নববর্ষকে স্বাগত জানানো। এ বছরও উত্সবের আমেজ নিয়ে নববর্ষকে স্বাগত জানানো হবে এবং নতুন বছর উন্নয়ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি বলেও জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ