জাতীয়

রাজধানীতে সোমবার যেসব সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকবে

রাজধানীতে সোমবার যেসব সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকবে
রাজধানীতে সোমবার যেসব সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকবে

বাংলা বর্ষবরণের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সোমবার রাজধানীর কয়েকটি সড়কে গাড়ি চলাচল সাময়িক বন্ধ থাকবে। এ সময়ে বিকল্প পথে চলতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

নববর্ষের প্রধান অনুষ্ঠানগুলো হবে রমনা পার্ক থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ফলে বাংলামোটর থেকে মৎস্য ভবন পর্যন্ত এবং ক্যাম্পাসের ভেতরের সড়কগুলোতে গাড়ি ঢুকতে পারবে না।

ডিএমপি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোর ৫টা হতে রাত ৯টা পযর্ন্ত এসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

মিরপুর থেকে গুলিস্তান-মতিঝিলগামী গাড়িগুলোতে সোনারগাঁও থেকে বামে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে অথবা বাংলামোটর হয়ে মগবাজার দিয়ে মালিবাগ মোড় হয়ে যেতে হবে।

মোহাম্মদপুর থেকে আসা গাড়িগুলোকে নীলক্ষেত থেকে বকশিবাজার-চাঁনখারপুল দিয়ে গুলিস্তানের পথে যেতে হবে।

রাজধানীতে যেসব সড়ক বন্ধ থাকবে

বাংলামোটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-রূপসী বাংলা ক্রসিং; পিজি ক্রসিং-মৎস্য ভবন-কদমফুল ক্রসিং-হাইকোর্ট ক্রসিং পর্যন্ত ; রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলী রোড-হেয়ার রোড-কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং পর্যন্ত; নীলক্ষেত ক্রসিং হতে টিএসসি ক্রসিং; পলাশী মোড় হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং এবং বকশিবাজার হতে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং।

টিঅ্যান্ডটি গ্যাপ থেকে পুরাতন এলিফ্যান্ট রোড (উত্তর দিকের গাড়ি); কার্জন হল থেকে আব্দুল গণি রোড (দক্ষিণ দিকের গাড়ি); কার্জন হল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ