জাতীয়

মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সজাগ থাকুন

কামরুল
কামরুল

নতুন বছরে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করতে দলের নেতাকর্মীদের শপথ নেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

সোমবার সকালে রাজধানীতে বর্ষবরণ শোভাযাত্রা শুরুর আগে এ আহ্বান জানান তারা।

নেতারা বলেন, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে এ শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে এর যাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের সকল ষড়যন্ত্র রুখে দেবে জাতি।

তিনি বলেন, অতীতের সকল গ্লানী মুছে নতুন বছরে নব উদ্যমে কাজ করবে সরকার। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া বিরোধীদলের অশুভ শক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

পরে বের করা হয় বর্ষবরণ শোভাযাত্রা। এতে অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়নের নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ