জ্বালানি ও বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় সৃজনশীলতা ও সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা।
মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের এখন এগিয়ে যাওয়া দরকার।
এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও জানান এ মার্কিন রাষ্ট্রদূত।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: