সেন্টমার্টিনে সমুদ্রে গোসল করতে গিয়ে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ৪ ছাত্রকে উদ্ধারে এখনও চলছে অনুসন্ধান।
নিখোঁজ ৪ ছাত্ররা হলেন, সাব্বির হাসান, উদয় মাহমুদ, নোমান ও গোলাম রহিম বাপ্পি।
তাদের খুঁজতে রাতভর চলে অনুসন্ধান অভিযান। নৌবাহিনীর পেট্রোল জাহাজসহ একদল ডুবুরি ও কোস্টগার্ড যৌথ উদ্যোগে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
সোমবার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রিন্স হ্যাভেন পয়েন্ট দিয়ে সমুদ্রে নামলে স্রোতের কারণে ভেসে যায়। ৫ জনকে উদ্ধার করা হলে তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: