জাতীয়

প্রাকৃতিক ইতিহাস নির্ভর জাদুঘর নির্মাণ হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

প্রাকৃতিক ইতিহাস নির্ভর (ন্যাচারাল হিস্টোরিক্যাল মিউজিয়াম) জাদুঘরের পাশাপাশি দেশে আরো একটি অত্যাধুনিক জাদুঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে জাতীয় জাদুঘরের ৪ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে এলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।

মাহবুবুল হক শাকিল বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুন নাহার খানম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১২-১৩ অর্থ বছরের জাতীয় জাদুঘরের বার্ষিক রিপোর্ট ও অন্যান্য প্রকাশনা হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, সংস্কৃতিবিষয়ক সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস, জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) মাসুদ আহমেদ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার কাছে ১৭টি অডিট রিপোর্ট পেশ করেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, সিএজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি কার্যক্রমভিত্তিক অডিট রিপোর্ট, দুটি ইস্যুভিত্তিক অডিট রিপোর্ট, ৬টি বিশেষ অডিট রিপোর্ট, ৬টি বার্ষিক রিপোর্ট এবং দুটি এ্যাডজাস্টমেন্ট রিপোর্ট হস্তান্তর করেন। সূত্র: বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ