জাতীয়

বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব

নববর্ষ
নববর্ষ

বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, সমগ্র বাংলাদেশে এ উৎসব কয়েক দিন ধারাবাহিকভাবে পালিত হয় আর সকল পুরাতন জরাজীর্ণকে সরিয়ে এ উৎসবে যেনো নতুন সূর্যের উদয় হয়েছে- আলোকিত হয়েছে দেশ জানিয়েছেন– জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।মঙ্গলবার রাজধানীর বেইলি রোডস্থ জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশ এগিয়ে গেছে, এ দেশকে আরো এগিয়ে নিতে হবে।

তিনি দারিদ্র্য, বৈষম্য ও শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলা নববর্ষ ১৪২১ বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট এবং জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক নাজনীন বেগম।

পরে স্পিকার জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ