ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) এর হাতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা-আইএসআইয়ের চর আটকের বিষয়ে কিছু জানেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি পত্রিকার মধ্যে জানতে পেরেছি, তবে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো আমাদের কাছে আসেনি।’
‘র’ এর এমন এখতিয়ার আছে কি না জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তাদের সঙ্গে আমাদের বন্দিবিনিময় চুক্তি আছে, তবে এ ক্ষেত্রে কোনো এখতিয়ার তাদের নেই।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: