বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের অপহৃত স্বামী আবু বকর সিদ্দিককে উদ্ধারে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে আয়োজিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
যথাযথ অভিযোগ আমলে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, পুলিশ মহাপরিদর্শকে (আইজিপি) নির্দেশ দেয়া হয়েছে গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) এ সকলের সমুন্নয় করে যেনো অপহরণের ঘটনাটি পরিচালনা করে। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে খোঁজ খবর রাখছেন এবং আইজিপির সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন। আর যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেটা খবর পাওয়া গেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: