বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক বলা শুধু ইতিহাস বিকৃত করাই নয় দেশের মানুষকে কুপথে নেয়ার ষড়যন্ত্রও বটে এ মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে সেক্টর কমান্ডারস ফোরামের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তারা।
বিএনপিকে ‘ইতিহাস বিকৃতিকারী’ হিসেবে অভিহিত করেন বক্তারা।
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের কাছ থেকে দেশবাসীকে দূরে থাকারও পরামর্শ দেন বক্তারা।
তারা মনে করেন দেশের মানুষের সচেতনতার অভাবের সুযোগ নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে।
আর বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না, এটা যারা অবিশ্বাস করেন তারা এদেশের নাগরিক নয় বলেও মন্তব্য করেন তারা।
সেক্টর কমান্ডার মে.জে.(অব) কেএম সফিউল্লাহ বলেন, ‘বাংলা লড়ে যাক যতোক্ষণ পর্যন্ত না পাকিস্তানিদের এদেশের মাটি থেকে উচ্ছেদ হবে, এটি ছিল তার নির্দেশ এখন এটা জানার পরও যদি কেউ বলে যে অমুক স্বাধীনতার ঘোষণা দিয়েছে এটা শুধু ইতিহাস বিকৃত নয় এটা মানুষকে কুপথে নেয়ার একটা সংকল্প।’
আগামীতে নতুন প্রজন্ম দিবসটির তাৎপর্য অনুধাবন করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় এ অনুষ্ঠানে।
মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আমীর-উল-ইসলাম বলেন, ‘এটা নিয়ে কোনো বির্তক হওয়ার সুযোগ আছে বলে আমার তো মনে হয় না।