জাতীয়

আদালতে জবানবন্দি দিলেন রিজওয়ানার স্বামী

রিজওয়ানার স্বামী
রিজওয়ানার স্বামী

নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিমের আদালতে জবানবন্দি দিয়েছেন পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক। শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে আদালত থেকে বেরিয়ে হন আবু বকর।

আবু বকরের সঙ্গে তার স্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসানও রয়েছেন।

এর আগে নারায়ণগঞ্জ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, গণমাধ্যমে ব্যাপক প্রচার, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার চাপে পড়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পরিবেশ আইনবিদ রিজওয়ানা হাসানের স্বামী গার্মেন্টস কর্মকর্তা আবু বকর সিদ্দিককে। নারায়ণগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘তার চারপাশে অপহরণকারীরা যে কথা বলেছে তার কিছু কথাবার্তা তিনি শুনেছেন। তিনি চোখে দেখেননি তবে কানে শুনেছেন সেসব কথা। সেগুলোকে আমরা বিবেচনায় নিয়ে তাকে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গণমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে অপহরণকারীদের ওপর মারাত্মক প্রেসার তৈরি হয়েছিল এবং তাদের যে স্বাভাবিক গতিবেগ তা অনেকটা অবরুদ্ধ হয়ে গিয়েছিল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের অনেকগুলো বিষয়গুলো বিষয় আছে তবে এখন আমরা বলতে পারছিনা না। অনুসন্ধানের স্বার্থেই এটা বলা ঠিক হবে না।’

উদ্ধারের পর আবু বকর সিদ্দিককে কারা বা কী কারণে অপহরণ করেছিল সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি তিনি।

সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয় আবু বকর সিদ্দিককে। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে মেডিকেল চেকআপের পর জবানবন্দির জন্য আবু বকর সিদ্দিককে নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। জবানবন্দি শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার নুরুল ইসলাম বলেন, জবানবন্দি দেয়া শেষ হয়েছে। তদন্তের স্বার্থে এখনই এ ব্যাপারে কিছু বলা যাবে না।

আদালত থেকে বের হয়ে আবু বকরের স্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখন আইনি ব্যাপারগুলো চলতে থাকবে। তবে আগে যে রকম পরিবেশ নিয়ে আন্দোলন চালিয়েছিলেন ঠিক তেমনটাই আন্দোলন এখনও চালাবেন বলে মন্তব্য করেন তিনি।

গতকাল রাতে রাজধানীর কলাবাগান চেকপোস্ট থেকে বৃহস্পতিবার রাতে আবু বকর সিদ্দিককে উদ্ধার করে পুলিশ।

আবু বকর জানান, তাকে চোখ বাঁধা অবস্থায় মীরপুর আনসার ক্যাম্প এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরে তিনি সিএনজি চালিত আটোরিকসা করে নিজ বাসায় ফেরার পথে কলাবাগান থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ