জাতীয়

নৈরাজ্য সৃস্টি হলে পরিণাম ভয়াবহ: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী

বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চে নৈরাজ্য সৃস্টির চেষ্টা হলে পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ স্বস্তিতে আছে কোনো অস্বস্তি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

ইতিহাস বিকৃতির মাধ্যমে তথ্য সন্ত্রাসের নতুন ষড়যন্ত্র করছে বিএনপি বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ নিয়ে ভুল শিক্ষা দিতে চাইছে বিএনপি। এসময় বিএনপির রাজনৈতিক কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘নতুন করে আবার তথ্য সন্ত্রাস, বাক সন্ত্রাসে লিপ্ত হওয়ার পথ করছে, পায়ে পারা দিয়ে ঝগড়া করতে চায়। তিস্তা অভিমুখে লংমার্চ করবে, লংমার্চ করার নামে যদি আবার সন্ত্রাস করেন আবার আইন-শৃঙ্খলা পরিস্খিতির অবনতি ঘটানোর চেষ্টা করেন তার পরিণাম ভয়াবহ হবে। তারা যদি রাজনৈতিক কর্মসূচি পালন করেন আমাদের কোনো আপত্তি নেই আমরা সহযোগিতা করবো।’

এদিকে রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনায় দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে কঠোর হবে সরকার।

তিনি বলেন, ‘যে দলের নেত্রী দিল্লিতে গিয়ে তিস্তা নয় গঙ্গার পানির হিস্যার কথায় ভুলে গিয়েছিলেন তারা এখন তিস্তা অভিমুখে লংমার্চ করার কর্মসূচি দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই লংমার্চের নামে কেউকে বাংলাদেশে নৈরাজ্য সৃস্টি করতে দেয়া হবে না।’

বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ